ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জেনেভা ক্যাম্প থেকে মাদক ও বিস্ফোরক আইনে ৩৪ জন গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২১-৪-২০২৪ দুপুর ১:৫৮

গত কয়েক সপ্তহ যাবৎ মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের কয়েকটি সেক্টরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উক্ত ঘটনায় জড়িত শতাধিক ব্যক্তিকে আসামি করে বিস্ফোরক দ্রব্যাদি নিয়ন্ত্রণ আইনে গত ১৪ এপ্রিল মোহাম্মদপুর থানায় পুলিশ বাদি হয়ে ১ টি মামলা করে। সেই মামলায় অভিযুক্তদের  মধ্যে  ১৬ জনকে গ্রেফতার করা হয় এবং পুলিশের অভিযানে ক্যাম্প থেকে  মাদকদ্রব্যসহ আরো গ্রেফতার হয় ১৮ জন। এই দুইদিনে মোট ৩৪ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। 

গ্রেফতারকৃতারা হচ্ছে মুন্না, মো: ওয়াহিদ, মো: আকাশ,মোঃ পাপ্পু,  সামির  মো: সাজিদ, মো: সাকিব, মো: রাজীব, মোঃ আকরব, চুন্না, মো: পাচু, মোঃ সাজ্জাদ ওরফে সাদ্দাম,বাবু,  রফিকুল ইসলাম প্রেম প্রান্ত কাশেমসহ ১৬ জনকে এবং মাদকদ্রব্যসহ গ্রেফতার হওয়ায় নিয়মিত মাদক মামলায় গ্রেফতার হয়েছে  মো: জাবেদ আসিফ  মো: আকাশ মোঃ ইব্রাহিম মুন্না ওরফে কোবরা মুন্নাসহ অন্যান্য গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মোহাম্মদপুর থানা-পুলিশ বলেন,অভিযান পরিচালনাকালীন গ্রেফতারী পরোয়ানা থাকায় গত ১ সপ্তাহে ৮ জন আসামী গ্রেফতার এবং ৫ জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। গত ১ সপ্তাহে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে মোট ৩৪ জনকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রাখা হয়েছে। বর্তমানে জেনেভা ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানিয়েছে পুলিশ। 

ক্যাম্পে দীর্ঘদিনধরে মারামারির ঘটনার সূত্রপাত ঘটে ১১ মার্চ,বিকালের দিকে। ওইদিন  হিরা নামে একজনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে  টানা ৩৯ দিন ধরে চলে দফায় দফায় হামলা, মারামারি ও ককটেল বিস্ফোরণ। ওই ঘটনায়মামলা ১ শ এক জনের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ বলছে এখন পর্যন্ত মারামারি এবং মাদক সহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জেনেভা ক্যাম্পের বিট ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাজিব জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে শক্ত ব্যবস্থা নিছি। শীঘ্রই আরো বড় আকারে অভিযান চালানো হবে। ক্যাম্পে কোন প্রকার দুষ্টু লোক থাকতে পারবে না। 


মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহ্ফুজুল হক সকালের সময়কে বলেন, জেনেভা ক্যাম্পে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মাদক ব্যবসায়ী ও ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে এদের গ্রেফতার করা হয়।
ওসি আরো বলেন, এই অভিযান চলামান থাকবে এবং জেনেভা ক্যাম্পে যে-ই আইন পরিপন্থি কাজ করবে তাদেরই কঠোর হস্তে দমন করা হবে। 

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়