তীব্র তাপদাহে জবিতে সশরীরে ক্লাস পরীক্ষা বন্ধ
তীব্র তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সশরীরে সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে। তবে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২১ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা কর করনীয় নির্ধারণের জন্য ২২ এপ্রিল সকাল ১১ টায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সশরীরে সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সশরীরে পরীক্ষা বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথারীতি চালু থাকবে। বিজ্ঞপ্তিতে তীব্র তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি এগিয়ে চলাফেরার জন্য সকলকে অনুরোধ করা হয়।
এদিকে, অনলাইন ক্লাসের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। অনেকেই দাবি করেছেন, তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। এসময় ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকুক। এমন অবস্থায় পড়াশোনায় মনোযোগ দেওয়া একেবারেই অসম্ভব।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষার্থী রাকিব রায়হান বলেন, মেসের গুমোট পরিবেশে অনলাইনে দীর্ঘক্ষণ ক্লাস করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এছাড়াও ইন্টারনেট এবং ডিভাইসের অন্যান্য সমস্যা তো আছেই । তাই পুরোপুরি ক্লাস বন্ধ রাখাই উচিত ছিল।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
Link Copied