ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২১-৪-২০২৪ বিকাল ৫:৪৪

কুড়িগ্রামের উলিপুরে ২য় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রোববার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বিকাল ৪ টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ আল মামুন সবুজ, জেলা আওয়ামীলীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম কফিল উদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা ও মাহমুদ কলি। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক রিপা বেগম, জেলা আওয়ামীলীগের সদস্য মতি শিউলী ও মুসতারি রহমান চন্দনা।
উল্লেখ্য, কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় ৩ লাখ ৫২ হাজার ৭৮০জন ভোটার, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭৫ হাজার ১৩জন ও মহিলা ভোটার ১লক্ষ ৭৭ হাজার ৭৬৭ জন। মোট ভোট কেন্দ্র ১৫১টি। আগামী ২১ মে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক ১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির