ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাট সীমান্তে বিজেপি- বিএসএফ ফ্রেন্ডশিপ মিটিং প্রীতি খেলা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২১-৪-২০২৪ বিকাল ৫:৫০

নওগাঁর ধামাইরহাট সীমান্তে বিজিবি বিএসএফ ফ্রেন্ডশিপ মিটিং এবং প্রীতি খেলা খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ বিজিবি পত্নীতলা অধিনায়ক হামিদ উদ্দিন এম এস পিএসসি এর আয়োজনে ২০এপ্রিল সকাল দশটায় উমার ইউনিয়নের খয়েরবাড়ী মাঠে এ আয়োজন করা হয়। ফ্রেন্ডশিপ মিটিংয়ে ১৩৭ ভুলকিপুর ব্যাটালিয়ন কমান্ডার এর নেতৃত্বে বিএসএফ অফিসারগণ এবং গ্রামবাসী অংশগ্রহণ করেন, বাংলাদেশ পক্ষে বিজিবি পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন অধিনায়ক হামিদ উদ্দিনের নেতৃত্বে অফিসারবৃন্দ, ইউপি চেয়ারম্যান-মেম্বার এবং গ্রামবাসী সীমান্ত সুরক্ষা নিয়ে কথা বলেন। সীমান্তে কালোবাজারি বন্ধে ইউপি চেয়ারম্যান-মেম্বার এবং গ্রামবাসী চোরাচালান বন্ধে বিজিবিকে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। বিএসএফ এবং বিজিবি মাদকসহ যাবতীয় চোরাচালান বন্ধে কঠোর ভূমিকা রাখবেন বলে ঐক্যমত পোষণ করেন। ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৩৭ ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার সুখবীর ডঙ্গার। তাঁর সঙ্গে ছিলেন এডজুটেন্ট অভয় দাস , অফিসার জিতেন্দর সিং, অফিসার প্রণব পান্ডে, দিলীপ কুমার চৌধুরী সহ আরো অফিসার, সিপাহী, শিশু ছাত্র ও গ্রামবাসী। বাংলাদেশের পক্ষে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ান কমান্ডার হামিদ উদ্দিন এমএস পিএসসি এর নেতৃত্বে স্টাফ অফিসার শাহ আলম, সুলতান খান, বিওপি কমান্ডার তপন কুমার, বিওপি কমান্ডার শামসুল আলম, অফিস স্টাফ মতিউর রহমান, আব্দুল জলিল পিকে,হুমায়ুন কবীর, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, মোতালেব হোসেন, রজব আলী, মিরাজ হোসেন, আবু তাহের, এনামুল হক সহ আরো অফিসার এবং সিপাহীবৃন্দ, গ্রামবাসী এবং শিশু শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। ফ্রেন্ডশিপ মিটিং শেষে শিশুদের মাঝে মোরগ লড়াই, প্লেটে গুটি নিয়ে ভারসাম্য দৌড়, বিজিবি- বিএসএফের মাঝে দড়ি টানাটানি, ঝুড়িতে বল নিক্ষেপ, ব্যাটালিয়ান কমান্ডারদের বাঘের মুখে বল নিক্ষেপ ইত্যাদি খেলা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী এই আয়োজনে ভারতের ১৩৭ ভুলকিপুর ব্যাটালিয়ান কমান্ডার সুখবীর ডঙ্গার অভিভূত হন এবং বাংলাদেশ এর পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক কে অভিনন্দন জানান।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন