ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়ায় ইটভাটার এস্কেভেটরের আঘাতে স্কুল ছাত্রের মৃত্যু


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২৪ বিকাল ৬:৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাড়ির পাশে থাকা ইটভাটায় খেলতে গিয়ে পা পিছলে এস্কেভেটরের আঘাতে এক প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
 
রোববার (২১ এপ্রিল) সকালে উপজেলার ইসলামপুর নতুন পাড়া কেবিএম-১ নামে ইটভাটায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
 
রাঙ্গুনিয়া থানার কর্মকর্তা এস আই মোঃ মাঈন উদ্দিন বলেন, ইসলামপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড নতুনপাড়া এলাকার জালাল আহমেদের তিন ছেলে এক মেয়ের মধ্যে নিহত ইয়াছিন আরাফাত (৮) দ্বিতীয় সন্তান। সে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। পা পিছলে পড়ে গিয়ে এস্কেভেটরের সাথে আঘাত হলে পরে স্থানীয় এবং ইটভাটার কর্মচারীরা তাকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
স্থানীয় ইউপি সদস্য মো. সেকান্দার জানান, শিশুটি মাদ্রাসা থেকে এসে খেলেতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।
 
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। তিনি জানান, ইয়াছিন আরাফাত নামে শিশুটি ইটভাটায় স্তুপ করে রাখা মাটির উপরে খেলছিল। দূর্ঘটনাবশতঃ পা পিছলে নিচে পড়ে যায় এতে নিচে থাকা এস্কেভেটরের বাকেটের সাথে আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা

শালিখায় শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামেলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন

আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি

রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক