ঢাকা বৃহষ্পতিবার, ৫ মার্চ, ২০২৬

লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন

চেয়ারম্যান পদে ৭ জনসহ ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া সম্পন্ন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২২-৪-২০২৪ দুপুর ১২:২৬

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জনসহ ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।এদের মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং ভোট গ্রহণ ২১মে।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন যারা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ৪ নং নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এ.কে. এম ফয়জুল হক রোম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ৬ নং জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম শরিফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুন্সী নজরুল ইসলাম (সাবেক নিবন্ধক-আই.জি.আর), বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াইল শাখার সভাপতি মো: তারিকুল ইসলাম উজ্জ্বল এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, আওয়ামী লীগ নেতা মো: আইয়ুব হোসেন।

এছাড়া, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন যারা, ১২ নং কাশিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য মো: কামরুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান, ৬নং জয়পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কে এম মোস্তফা কামাল লিওন, ৬ নং জয়পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো: জাহিদুর রহমান জাহিদ, আওয়ামী লীগ নেতা মো: আজম মোল্যা, আওয়ামী লীগ নেতা মো: বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা মো: মাহমুদুর রহমান।

এছাড়া, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন যারা, বীর মুক্তিযোদ্ধা সন্তান, জেলা আওয়ামী মহিলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, মহিলা আওয়ামী লীগ নেত্রী মিসেস কনিকা ওছিউর, পৌর মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছা: কাকলি বেগম।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে লোহাগড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২১০৭৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০৫৭৮৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১০৪৯৮৩ জন। এই উপজেলা ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত।

 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশা নিধন কর্মসূচি

দাউদকান্দিতে জমি বিরোধে চাঁদাবাজির অভিযোগ

মান্দায় মাদ্রাসায় মারধরের পর চোর সন্দেহে এক ব্যক্তির মৃত্যু

তালার কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

মুকসুদপুর পৌরসভায় প্রশাসক নিয়োগ নিয়ে আলোচনা, মোয়াজ্জেম হোসেন মিন্টু এগিয়ে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যবুক নিহত"রাজনৈতিক চাপে ৫ দিনেও গ্রেফতার হয়নি আাসামি

বড়লেখায় বিজিবি সদস্যদের হুমকি-ধমকি দিয়ে অবৈধ ভারতীয় মহিষের চালান পাচার

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুদানের চেক বিতরণ

মধুখালীতে বসত পোড়া পরিবারকে বাড়ি করে দিবেন প্রবাসী বিএনপি নেতা আলমগীর কবির

মানিকগঞ্জে ডামট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের যাকাত বিষয়ক ব্যতিক্রমী সেমিনার অনুষ্ঠিত

বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান

উলিপুরে আইএলডিপি প্রকল্পের আওতায় সোনালী জাতের মুরগি বিতরণ