ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৪-২০২৪ দুপুর ২:২৩

নেত্রকোনার সদর উপজেলায় দিনে দুপুরে গৃহবধূকে (২৪) ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মো. রুবেল মিয়াকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব। তিনি সদর উপজেলার চাপারকোণা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

সোমবার (২২ এপ্রিল) সকালের দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরীর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে। এরআগে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন আশরাফ সেতু কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করে রুবেল মিয়াকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১৪ এর সদর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অপারেশনস্ অফিসার সহকারি পুলিশ সুপার মুহা. জাহিদ হাসান এবং র‌্যাব-১ এর মেজর মো. মাসুম হায়দার ও সহকারি পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে এক যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের আভিযানিক দল।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত রুবেল মিয়া প্রতিবেশি হওয়ায় সুবাধে ভুক্তভোগী গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসতেছিল। এতে ভুক্তভোগী কু-প্রস্তাবে রাজি না হওয়ায় রুবেল মিয়া সময় সুযোগের অপেক্ষায় থাকে। ২০২৩ সালের ২৫ মে দুপুর আনুমানিক ১২টার দিকে ভুক্তভোগী তার স্বামীর শয়ন ঘরে শুয়ে ছিল। এসময় ভুক্তভোগীর স্বামী বাড়ীতে না থাকায় রুবেল মিয়া কৌশলে শয়নঘরে প্রবেশ করে। খাটের উপর শয়ন অবস্থায় জাবরাইয়া ধরে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর থেকে রুবেল মিয়া পলাতক থাকে।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে আদালতের নির্দেশনায় অভিযোগটি গত বছরের ৯ জুলাই নেত্রকোনা মডেল থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য রুবেল মিয়াকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ