ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে জমি নিয়ে বিরোধে দুই জনকে কুপিয়ে জখম, আটক ১


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২২-৪-২০২৪ দুপুর ৩:৫২

কুড়িগ্রামের উলিপুরে জমি জমা নিয়ে বিরোধের জেরে দুই জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার গোড়াই পিয়ার এলাকায়।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের আঃ গফফারের (৫৯) সাথে প্রতিবেশি হেছার মাহমুদের ছেলে আবুল হোসেন (৫২) দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৫ এপ্রিল সকালে আঃ গফফার আমিন এনে তার জমিতে পরিমাপ করার সময় আবুল হোসেনসহ তার পক্ষীয় লোকজন এসে এতে বাঁধা দেন। এ সময় উভয় পক্ষের কথাকাটাকাটি হলে আবুল হোসেনসহ তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আঃ গফফারকে এলোপাথারী মারপিট করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এ সময় আঃ গফফারকে বাঁচাতে স্ত্রী শাহানুর বেগম ও ছেলে সফিউল আলম সুজা এগিয়ে এলে তাদেরকেও এলোপাথারী মারপিট করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আঃ গফফার ও তার ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদিকে ঘটনার পরদিন ১৬ এপ্রিল আঃ গফফারের স্ত্রী শাহানুর বেগম (৫৫) বাদী হয়ে আবুল হোসেনসহ নামীয় ৮ জন ও অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে আবুল হোসেনকে (৫২) গ্রেপ্তার করেন।
আঃ গফফারের স্ত্রী শাহানুর বেগম (৫৫) বলেন, আসামীদের এলোপাথারী মারপিটের কারনে আমার স্বামীর মাথায় ৭টি সেলাই ও হাতে ১৪টি সেলাই দেয়া হয়েছে। এছাড়াও আমাদের ছেলেকে গুরুত্বর রক্তাক্ত জখম করা হয়েছে। আমার স্বামীর অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে কুড়িগ্রামে রেফার্ড করা হয়। আমি এই ঘটনার বিচার চাই।
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, জমি জমা নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির