ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

গাজীপুরে প্রতিমন্ত্রীর ভাইকে নির্বাচন কমিশনের শোকজ, মনোনয়নপত্র জমা দিতে এসেই আচরণবিধি লঙ্ঘন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৪-২০২৪ দুপুর ৩:২১

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী বড় ভাই এডভোকেট জামিল হাসান দুর্জয় শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেয়ার দিনেই করেছেন আচরণ বিধি লঙ্ঘন।

২২ এপ্রিল সোমবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে শোকজ করে গণমাধ্যমে জানান উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা।

শোকজে উল্লেখ করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মিছিল ও শোডাউন করেন শ্রীপুর উপজেলা চত্বরে। এ সময় তার কর্মী সমর্থকরা স্লোগানও দেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংসা বলেন, এটা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ১১ উপবিধি (২) এর সুস্পষ্ট লঙ্ঘন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামিল হাসান দুর্জয়কে কারণ দর্শনোর নোটিশও পাঠানো হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংসা সোমবার রাত সাড়ে ১১টায় জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে প্রতিবেদন পাঠানো হবে না বা আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে না তা নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের আগামী ২১ মে শ্রীপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত