ধামইরহাটে গনহারে কুকুরে কামড়ানো রোগীদের চিকিৎসার ব্যবস্থা করলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন
২২ এপ্রিল ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নে বড়থা- কাজীপুর সহ কয়েকটি গ্রামের কয়েক ডজন মানুষকে আকষ্মিকভাবে পাগলা কুকুর কামড়ে জখম করে। রাতে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন রাত ১০ টায় খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে আক্রান্তদের হাসপাতালে পাঠান এবং চিকিৎসার ব্যবস্থা করেন। যারা চিকিৎসা নিতে অনিচ্ছুক তাদের বাড়ি বাড়ি গিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী। জরুরী বিভাগে চিকিৎসা প্রদান করেন ডাক্তার মিজানুর রহমান, তাকে সহযোগিতা করেন সিনিয়র স্টাফ নার্স তারাজুল ইসলাম ও ওয়ার্ড বয় জান্নাত আলম। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার স্বপন কুমার বিশ্বাস উপস্থিত থেকে চিকিৎসা মনিটরিং করেন। ১৩ জন রোগীকে ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা দেয়া হয় বলে দায়িত্বরত ডাক্তার মিজানুর রহমান জানান। নির্বাহী অফিসার আসমা খাতুন স্বপ্ননোদিত হয়ে বাড়িতে গিয়ে কুকুরে কামড়ানো রোগীদের চিকিৎসায় উদ্বুদ্ধ করায় এলাকাবাসী তাঁর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট বেওয়ারিশ এবং পাগলা কুকুর নিধনের অনুরোধ জানান।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত