৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন-২ কর্তৃক হাতীবান্ধায় অর্ধকোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) প্রায় অর্ধকোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার দুপুরে তিস্তা ব্যাটালিয়ন-২ বিজিবি ক্যাম্পে ওই মাদকদ্রব্য ধ্বংকরণ অনুষ্ঠান আয়োজন করে ৬১ বিজিবি।
বিজিবিরা জানান, লালমনিরহাট জেলার বিভিন্ন সিমান্ত থেকে মালিকবিহীন মাদকদ্রব্য আটক করা ভারতীয় মদ-১৪৭৯ বোতল, মদ-৪৩৮ জুস প্যাকেট, লোকাল মদ-৪৬.৫০০লিটার, ইস্কাপ সিরাপ-১০৪৭ বোতল, গাঁজা-৭৫.২৫০ কেজি, ফেন্সিডিল-৪৫৯৭ বোতল, কডিসেফ সিরাপ-১১৬ বোতল, এ্যামোডিটাস সিরাপ-১২৬ বোতল, ইয়াবা ট্যাবলেট-৭৮০ পিস, ডি কফ সিরাপ-৫০ বোতল, সিগারেট-৩২৫পিস ও ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট-৭৮০ পিস ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাতান্ন লক্ষ আটাশি হাজার দুইশত পঞ্চাশ টাকা। মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সিমান্ত রক্ষার পাশাপাশি মাদক প্রতিরোধে রাত-দিন অভিযান পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, মাদক নির্মুলে তিস্তা ব্যাটালিয়ন-২ সিমান্ত এলাকা গুলোতে বিভিন্ন সচেতনতামূলক মাইকিং, সভা,সেমিনার, আলোচনা করে আসছে। মাদককে জিরো টলারেন্স আনতে হলে সকলকে সচেতন হতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি