ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে অর্থনীতির অধ্যাপক ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ১:৪৮

বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (স্পোর্টস সাইন্স) বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো: মিজানুর রহমানকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে ২০ এপ্রিল ২০২৪ তারিখ হতে অব্যাহতি প্রদান করা হলো। তদ্বস্থলে ২১ এপ্রিল ২০২৪ তারিখ থেকে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের বিভাগীয় চেয়ারম্যান হিসেবে উপাচার্য মহোদয় নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, বিশ্ববিদ্যালয়ের মঙ্গলার্থে যেকোনো দায়িত্বই গুরুত্বপূর্ণ। বিভাগীয় সভাপতির দায়িত্ব দেওয়ায় আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের কল্যাণে আমি সার্বক্ষণিক তাদের পাশে থাকব। এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন। 

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ