নবাবগঞ্জের ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নে এইপ্রথম ইউনিব্লকের মাধ্যমে ১কিমি রাস্তার কাজ চলমান।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড অর্থাৎ সংগীতা সিনেমাহল থেকে বেপারীটোলা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার কাজ ইউনিব্লক নামক ইট দ্বারা চলমান রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ সোহেল রিজভী লাবলু জানান, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো নির্মানের জন্য " এলজিইডি জিওবি মেইনটেন্যান্স" প্রকল্পের আওতায় প্রত্যেক উপজেলায় ইউনিব্লকের মাধ্যমে দীর্ঘস্থায়ী ১ কিলোমিটার রাস্তার কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে নবাবগঞ্জের ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নে ১ কিলোমিটার রাস্তার কাজ চলমান। ইটের বিকল্প হিসেবে ইউনিব্লক অত্যন্ত টেকসই ও দীর্ঘস্থায়ী বলে জানান তিনি। আরও জানা যায়, ইটের বিকল্প ইউনিব্লকগুলো লালমনিরহাট থেকে আনা হয়েছে।
ইউনিব্লকের মাধ্যমে নবাবগঞ্জ উপজেলায় এমপি শিবলী সাদিকের সার্বিক সহযোগিতায় সরকারি এলজিইডি জি ও বি মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় এই ১ কিলোমিটার রাস্তার কাজের নির্মাণ ব্যায় প্রায় ৬৮ লক্ষ ৮২ হাজার টাকা ধরা হয়েছে বলে জানান মেসার্স এস আর ট্রেডার্স এর স্বত্বাধিকারী ইন্জনিয়ার মোঃ সোহেল রিজভী লাবলু।
এমএসএম / এমএসএম
ছাতকে ২৪ ঘণ্টায় ২৩টি নরমাল ডেলিভারি, মা ও নবজাতক সুস্থ
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই মৎস্য উৎপাদনের তাগিদ
২৫ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, গুরুত্ব পাচ্ছে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের বিকাশ
কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ
বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি
মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ