ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ভোলায় ২ ডাকাত আটক


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ২:২৫

ভোলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ডের দক্ষিণ জোনের একটি বিশেষ টিম। বুধবার (১৮ ‍আগস্ট) ভোররাতে বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়। এছাড়াও কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মহসিন বাহিনীর প্রধান মহসিনসহ তার দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। এ তথ্য নিশ্চত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট (বিএন) ও মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান।

আটককৃতরা হলেো- মো. হাসান (৫৫) ও মো. রাকিব (২৫)। তারা দুজন গঙ্গাপুর লঞ্চঘাট এলাকার কুখ্যাত ডাকাত মহসিন বাহিনীর সক্রিয় সদস্য।

আটককৃতদের কাছ থেকে ৩টি দেশীয় পিস্তল, ৪টি রামদা, ৫টি দেশীয় দা, ১টি দেশীয় কুড়াল, ৬টি টর্চলাইট, ১টি বাইনোকুলার, ৩টি মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম ১টি দেশীয় অস্ত্রের ব্যারেল, ২টি পাইপ, ১০টি স্প্রিং, ১টি ফায়ারিং পিন, ১টি ড্রিল মেশিন, ২টি অ্যাডজাস্টেবলস, ৩টি হাতুড়ি, ২টি হ্যাকসো ব্লেড, ৩টি করাত ও ডাকাতি কাজে ব্যবহ্নত ২টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়েছে।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়