ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুর থানা পুলিশের খাবার পানি ও স্যালাইন বিতরণ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৪-৪-২০২৪ রাত ১০:৩

দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রার রেকর্ড। তীব্র তাপে জনজীবন বিপর্যস্ত। গরমের তীব্রতা বাড়ায় শনিবার থেকে সারাদেশে জারি করা হয় তিনদিনের হিট অ্যালার্ট। যা পরবর্তীতে আরো বৃদ্ধি করা হবে বলে জান যায়।

এমতাবস্থায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহ্ফুজ হকের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার ওসি তদন্ত তোফাজ্জল হোসেনের,(ওসি) অপারেশন মোহাম্মদ সবুজ রহমান। 

মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে এবং মোহাম্মদপুর টাউন হল এলাকায় ২ হাজার পথচারীদের মাঝে এই সুপেয় পানি এবং স্যালাইন বিতরণ করেন। পানি ও স্যালাইন বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (এসআই) নাজমুল এবং মোহাম্মদপুর ফাঁড়ির পরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল । 

জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া নগরবাসী ও শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে পানি ও স্যালাইন সহযোগিতা করায় অনেকেই পুলিশের প্রতি ধন্যবাদ জানান। এবং বলেন, যেকোনো দুর্যোগে পুলিশ ই একমাত্র সাধারণের পাশে থাকে। এবারও তিব্র গরমে তার ব্যতিক্রম ঘটেনি।

বুধবার ২৪ এপ্রিল দুপুর থেকে সুপেয় পানি বিতরণ করা শুরু করেন থানা পুলিশ।  মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহ্ফুজ হক বলেন, এটা শুধু মানুষের জন্য সামান্য কিছু করা। আমরা চাই মানুষের পাশে মানুষ থাকুক, আমরা পুলিশ আমরাও মানুষ। শ্রমজীবী মানুষের পাশে থাকার সামান্য একটু চেষ্টা। 

অন্যায়ের বিরুদ্ধে যেমন পুলিশ, ঠিক অসহায় ও শ্রমজীবী মানুষের পাশেও পুলিশ এটাই তার উদাহরণ বলে মনে করেছেন সাধারণ নাগরিকরা।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়