দৌলতখানে সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
"সুখে ভরবে আগামী দিন,পেনশন এখন সার্বজনীন" এই স্লোগান সামনে রেখে ভোলার দৌলতখানে সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষে উপজেলা সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
পেনশন স্কিমের চারটি ধাপ প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিম সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে মাঠ পর্যায়ে জনসচেতনা সৃস্টির লক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুন্নি ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু, থানা অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেল, দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহবায়ক ওয়াজেদ কবির,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বিন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা, শ্রমিক নেতৃবৃন্দসহ বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
বাকেরগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি সহ ৩ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার।
সোনারগাঁয়ে কবুতর চুরির সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
বড়লেখায় প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় বেপরোয়া টিলা কর্তন; নেপথ্যে সরকার দলীয় দুই নেতা
আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই
উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা
বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার