রূপকল্প-২০৪১ বাস্তবায়নে শিল্পায়ন ত্বরান্বিতকরণে দেশি-বিদেশি বিনিয়োগে শিল্পমন্ত্রীর আহ্বান
রূপকল্প-২০৪১ বাস্তবায়নে শিল্পায়ন ত্বরান্বিতকরণে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। তিনি অটোমোবাইল, চিনি, এগ্রো ফুড প্রসেসিং এবং পুনঃপ্রক্রিয়াকরণ শিল্প সম্প্রসারণে অধিকতর জাপানি বিনিয়োগের আহ্বান জানান। মতিঝিলস্থ শিল্প মন্ত্রণালয়ে অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির (Mr. ITO Naoki) সাথে সৌজন্য সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জাপান সরকার ইতোমধ্যে বাংলাদেশে অটোমোবাইল ও সার কারখানা স্থাপনে বিনিয়োগের আশ্বাস প্রদান করেছে। এ খাতে অন্যান্য সম্ভাব্য শিল্পে আরো বিনিয়োগের আহ্বান জানান তিনি।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি, আইন ও আন্তর্জাতিক সহযোগিতা) শেখ ফয়েজুল আমীন, মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মো. আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহকারী সচিব (নীতি) মো. সলিম উল্লাহ ও জাপান দূতাবাসের হেড অব ইকোনমিক ডিপার্টমেন্টের প্রথম সচিব হারুতা হিরোকি (Haruta Hiroki) এ সময়ে উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে দেশে ব্যাপক শিল্পায়ন ত্বরান্বিতকরণে শিল্প-কারখানা স্থাপন ও বিনিয়োগসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
শিল্পমন্ত্রী আরো বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। সুদীর্ঘ সময় ধরে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দুই দেশ একে অপরের সাথে কাজ করে যাচ্ছে। পারস্পারিক সহযোগিতার এ ক্ষেত্রসমূহ আগামীতে আরো বিস্তৃত হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
সাক্ষাৎকালে জাপানের মিতসুবিশি মটরস কোম্পানি লিমিটেড বাংলাদেশে একটি গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডির সমঝোতা স্মারক স্বাক্ষর চূড়ান্ত পর্যায়ে আছে মর্মে জানানো হলে জাপানের রাষ্ট্রদূত এতে সন্তোষ প্রকাশ করেন। চলতি মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডির (সম্ভাব্যতা সমীক্ষকরণ) সমঝোতা স্মারক হবে মর্মে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করে। করোনা মহামারীর মধ্যেও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) সার উৎপাদন চলমান এবং সারাদেশে সার সরবরাহ অব্যাহত রয়েছে মর্মে জানানো হয়। এছাড়াও সারাদেশের সার সংরক্ষণ ও সরবরাহের লক্ষ্যে বাফার গোডাউন নির্মাণের বিষয়টি আলোচনা সভায় অবহিত করা হয়।
বর্তমানে বাংলাদেশে শিল্প-কারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্যসহ বিনিয়োগের উপযুক্ত পরিবেশে রয়েছে বলে জানান বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। তিনি বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ পরিবেশ সৃষ্টিতে সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে শিল্প প্রযুক্তি সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে। সিরাজগঞ্জের নতুন সার কারখানা এবং বাংলাদেশে একটি অটোমোবাইল টেস্টিং ও রিসার্চ ইনস্টিটিউট স্থাপনে জাপান সরকারের প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হলে জাপানের রাষ্ট্রদূত তার সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এমএসএম / এমএসএম
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ
বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা
পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো
সামর্থ্যের মধ্যে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন: রাষ্ট্রদূত
দেশব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন: নিরাপদ স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ
মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ
গুলশানে হলি আর্টিজান হামলার ১০ বছর
পূর্বাচলে পুলিশ ক্যাম্প উদ্বোধন, চার থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা