মনোহরগঞ্জ বাড়ির আঙিনায় গাঁজার চাষ উদ্ধার করলো পুলিশ
নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ রোপণ করেছিলেন মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিন ইউনিয়নের নরহরিপুর গ্রামের লতিফ মাষ্টারের বাড়ীর মাদক কারবারি জিয়াউর রহমান (৩৬)। আশা ছিল গাঁজা পরিপক্ক হলে তা বিক্রি করবেন। কিন্তু তার সেই আশায় গুঁড়েবালি! বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তার বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ দেখে পালিয়ে যান মাদক কারবারি জিয়াউর রহমান। তিনি নরহরিপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে ।মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরহরিপুর লতিফ মাষ্টারের বাড়ীর মাদক কারবারি জিয়াউর রহমানের দো-চালা বসত ঘরের পাশে খালি জায়গায় রোপনকৃত আনুমানিক ৬ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়াউর রহমান পালিয়ে যায়। মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাকেরগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি সহ ৩ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার।
সোনারগাঁয়ে কবুতর চুরির সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
বড়লেখায় প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় বেপরোয়া টিলা কর্তন; নেপথ্যে সরকার দলীয় দুই নেতা
আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই
উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা
বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার