ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ইবিথানায় আ' লীগের দুই গ্রুপে মারামারি আহত ৪


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৬-৪-২০২৪ দুপুর ২:৫৪

 ইবিথানাধীন বিত্তিপাড়া বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষে সাত জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়,২৪ এপ্রিল সন্ধ্যায় বিত্তিপাড়া তেল পাম্প সংলগ্ন চায়ের দোকানে উজানগ্রাম ইউনিয়ন পরিষদের হোসেন মেম্বার গ্রুপের কয়েকজন লোক চা পান করছিল। এমন সংবাদে উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবক্কার গ্রুপের লোকজন হোসেন মেম্বার গ্রুপের লোকজনের উপরে অতর্কিত হামলা চালায়।এ হামলায় উভয়  গ্রুপের মোট সাতজন আহত হয়।আহত সাতজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। গুরুতর আহত তিন জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তারা হলেন, মোহাম্মদ আক্কাস মন্ডল(৫৫),মোঃ মনি মিয়া(৫০),মোহাম্মদ জাহিদুর রহমান(২৫)।এ বিষয়ে ইবিথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান জানান,গত ঈদুল ফিতরের দিন বিত্তিপাড়া  বাজারে মাংস কেনা- বেচা নিয়ে স্থানীয় কয়েকজনের মধ্যে গোলমাল শুরু হয় সেই গোলমালের জেরে এ  ঘটনাটি ঘটেছে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।নাজমুল নামের একজন স্থানীয় বাসিন্দা জানান,পান থেকে চুন খসলেই এই দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়ে যায়।এ নিয়ে স্থানীয় জনগণ খুব আতঙ্কের মধ্যে রয়েছে।স্থানীয় জনগণ এর স্থায়ী সমাধান আশা করে।উল্লেখ্য, এ সম্পর্কিত একটি নিউজ গত ঈদুল ফিতরের সময় দৈনিক সকালের সময়ে ফলাও করে প্রকাশিত হয়।    

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস