ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মেয়াদ শেষ, নতুন কমিটির অপেক্ষায় কাশিমপুর থানা ছাত্রলীগ


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ২৬-৪-২০২৪ বিকাল ৫:৪০

কাশিমপুর থানা ছাত্রলীগের আংশিক কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ১৭ এপ্রিল। এক বছর মেয়াদী এ কমিটি পূর্নাঙ্গ করে এবং সেই সাথে  ওয়ার্ড কমিটি গঠন করার কথা থাকলেও করতে পারেনি এর কিছুই। দেখতে দেখতেই পার হয়েছে তাদের মেয়াদ।

ত্যাগী নেতা কর্মীদের দূরে রেখে নিজেদের ঘনিষ্ঠ লোক না পেয়ে কমিটি গঠনই বন্ধ রেখেছে মোস্তাক-তাইম। এভাবেই পার হয়েছে তাদের পূর্ণ মেয়াদ। আশায় বুক বেঁধে থাকা ছাত্রলীগ নেতা কর্মীরা হতাশায় নিমজ্জিত হয়ে এ সংগঠন থেকে নিস্ক্রিয় হয়ে যাচ্ছে,  কেউবা আবার যোগ দিচ্ছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনে।
কাশিমপুর থানা ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন ইমনের  নেতৃত্বে ছাত্রলীগের  প্রায় শখানেক নেতাকর্মী মাস কয়েক আগে ছাত্রদল ও যুবদলে যোগদান করেছে। 
যোগদান অনুষ্ঠানে ইমন বলেন, কাশিমপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক কর্মকান্ডে বিরক্ত হয়ে  ছাত্রলীগ থেকে পদত্যাগ করে শখানেক নেতাকর্মী নিয়ে ছাত্রদল ও যুবদলে যোগদান করছি। দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সাথে জড়িত থেকে বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করলেও ছাত্রলীগ আমাদের মূল্যায়ন করেনি। যে সংগঠনে পরিশ্রমের কোন মূল্য নেই, সে সংগঠনে আমরা থাকতে চাই না।

ছাত্রলীগের সদস্য বা পদপ্রত্যশীদের সাথে পরিচিত হতেই কেটে যায় মোস্তাক- তাইমের আয়ুষ্কাল। কাশিমপুর থানা ছাত্রলীগ এখন নতুন কমিটির অপেক্ষায়। থানা বা ওয়ার্ড  ছাত্রলীগের পদপ্রত্যাশীরা  মুসতাক- তাইমের কর্মকাণ্ডে অনেকটাই হতাশ। থানা ছাত্রলীগের এমন কমিটি তারা আশা করেনি। যাদের পূর্নাঙ্গ কমিটি করতেই নিজেদেরই মেয়াদ শেষ হয়ে যায়।কাশিমপুর থানা বা ওয়ার্ড  ছাত্রলীগের পদে আসবে এমন আশায় অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে। নিজেদের পরিচিত ও বিশ্বস্ত মুখ খুঁজতে খুঁজতে হারিয়ে ফেলেছে ত্যাগী সব কর্মীদের। সেসব ত্যাগী নেতা কর্মীরা এখন বিমুখ হয়ে যাচ্ছে ছাত্রলীগের রাজনীতি থেকে। এভাবেই  তৈরী হচ্ছে হতাশা, কর্মঠ কর্মীরা ছেড়ে দিচ্ছে রাজনীতি। 
থানার পূর্নাঙ্গ কমিটি বা ওয়ার্ড কমিটি এক বছরেও গঠন করতে না পারার বিষয়ে জানতে চাইলে   কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি মোস্তাক আহমেদ মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি। অবশেষে তার অফিসে দেখা করতে বলেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন