দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নাঙ্গলকোটে চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কার
কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহন করায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের ১নং সদস্য মাজহারুল ইসলাম ছুপুকে বহিষ্কার করেছে বিএনপি।
শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ প্রধান করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া বলেন, বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ গ্রহণ করবে না দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, মাজহারুল ইসলাম ছুপু উপজেলা যুবদলের ১নং সদস্য দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় তাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে, মাজহারুল ইসলাম ছুপু বলেন, তিনি এখন নির্বাচন নিয়ে ব্যাস্ত আছেন এগুলো এখন দেখার বিষয় নয়, নির্বাচনের পরে দেখা যাবে।
এর আগে মঙ্গলবার ও বুধবার বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করায় মাজহারুল ছুপু ছাড়া ও বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়া আরও ৭৩জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied