মানিকগঞ্জে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায়
তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির আশায় মানিকগঞ্জে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত।
মানিকগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদের উদ্যেগে শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় শহীদ মিরাজ তপন ষ্টেডিয়ামে এই নামাজ ও মোনাজাতের আয়োজন করা হয়।
নামাজে ইমামতি করেন সর্বজন শ্রদ্ধেয় আলেম মুফতি মাওলানা মুহিবুল্লাহ। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা পাঠ করেন মানিকগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম ।
এরপরই বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একইসাথে বৃষ্টির মাধ্যমে সারাদেশে শীতল স্পর্শ বুলিয়ে দেয়ার দোয়াও করেন তারা। উক্ত নামাজে স্থানীয় শত শত মুসল্লিরা অংশগ্রহন করেন।
জেলা ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম বলেন, সারা দেশে তীব্র গরমে অতিষ্ট হয়ে পড়েছে মানুষ। আমাদের জেলায়ও একই অবস্থা। তীব্র গরম থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর