ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সংসদ সদস্যরা প্রার্থীর হয়ে প্রচারনা করলে ব্যবস্থা নেওয়া হবে- ইসি রাশেদা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৭-৪-২০২৪ দুপুর ৪:০
আইন অনুযায়ী একজন সংসদ সদস্য তার নিজ এলাকায় অবস্থান ও ভোট প্রদান করতে পারবেন। তবে কোনো প্রার্থীর পক্ষ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করার প্রমান পেলে সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
 
শনিবার(২৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক মিলনায়তন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি রাশেদা।
 
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, প্রতিটি প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে হবে। ভোটের সাথে সম্পৃক্ত আমাদের সকলেকেও আইনের মধ্যেে দায়িত্ব পালন করতে হবে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং কর্মকর্তাসহ সকলে নিরপেক্ষ থাকারও আহবান জানান। তিনি বলেন, ভোট সুষ্ঠু করতে প্রয়োজনী সকল প্রস্তুতি রয়েছে। ভোটারগণ কেন্দ্র এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
 
এর আগে লালমনিরহাটের পাঁচ উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী, সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর,অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক এস এম রশিদুল হক সহ ৩ জেলার জেলা প্রশাসক,পুলিশ সুপার,বিজিবির অধিনায়ক সহ প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন