ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নানা আয়োজনের বাঙ্গালহালিয়াতে সাংগ্রাঁই জলকেলি উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২৭-৪-২০২৪ বিকাল ৫:৪
রাঙামাটির জেলা রাজস্থলী উপজেলার প্রতিবছরের ন্যায়  এবারে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার যুব সমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায়  শনিবার ( ২৭ এপ্রিল) সাংগ্রাঁই জল উৎসব অনুষ্ঠিত হয়। 
এই  উপলক্ষে এদিনে সকাল ১০ থেকে বিকেল ৭ টা পর্যন্ত  মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।খাগড়াছড়ি জেলা হতে  অতিথি শিল্পী গোষ্ঠী জলিপ্রূ  মারমা ও রাঙ্গামাটি হতে ব্যান্ড শিল্পী রনেল মারমা গান পরিবেশন করবেন বলে জলকেলি উৎসব কমিটি আহবায়ক রনি তালুকদার জানান। এতে স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন করেন। এছাড়া আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় একক গান ও দ্বৈত গান পরিবেশিত হয়। 
এর আগে এদিন সকালে সাংগ্রাঁই জলকেলী অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা।প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা,গেষ্ট অব অনার বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শ.ম.মুবতাসীম মালিয়াত সৌধ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপ পরিচালক ডাঃ অংসুইপ্রু মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, উপসহকারী  প্রকৌশলী মংওয়াইচিং মারমা, ৩২০ নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান প্রতিনিধি ও সিনিয়ার সহসভাপতি রাজস্থলী প্রেস ক্লাব চাথোয়াইমং মারমা,সুইথিমং মারমা হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে সেক্রেটারি মংসাথোয়াই মারমা ডা: অংসুইপ্রূ সহধর্মিণী সুইনুচিং চৌধুরী চেয়ারম্যান সহধর্মিণী ক্রানুবাই চৌধুরী সহ এলাকার যুব সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান কারবারি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ইলেকট্রনিকস  গণমাধ্যম কর্মী সরকারী বেসরকারি কর্মকর্তা ও কমচারীবৃন্দ  উপস্থিত ছিলেন। ৩নং বাঙ্গালহালিা ইউনিয়নের সাংগ্রাই জলকেলি উৎসব কমিটি আহবায়ক রনি তালুকদার ও অনুষ্ঠানের উপস্থাপক মংক্যথোয়াই মারমা আরো  বান্দরবন হতে বেতার উপস্থাপনায় আগত  সঞ্চলনায় ছিলেন, ম্যাসাইনু মারমা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার