ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৭-৪-২০২৪ বিকাল ৫:২১

নড়াইলের লোহাগড়ায় ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। 

শনিবার (২৭ এপ্রিল) বেলা ৩ টার দিকে বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা বিশিষ্ট নব নির্মিত ভবন উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনকালে স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন বলেন, আমি নড়াইলের মাটিতে এসে অনেক খুশি। নড়াইলে অনেক জ্ঞানী গুনী মানুষের জন্মস্থান। হুইপ মাশরাফীর আমন্ত্রণে আমি নড়াইলে এসেছি।  আজ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আমার অনেক ভাল লাগছে। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক মো: আশফাকুল হক চৌধুরী, নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইলের সিভিল সার্জন সাজেদা বেগম,  লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মাসুদ প্রমুখ।

উল্লেখ্য, প্রায় ১০ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ১৬৩ টাকা ব্যয়ে প্রায় ৪ বছর ধরে লোহাগড়া ৩১ শয্যা বিশিষ্ট ৩ তলা ভবন এবং ৩ তলাস্টাফ কোয়ার্টার নির্মাণ করা হয়। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ