কাপ্তাইয়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
চলমান তীব্র তাপদাহে সারাদেশের মতো পার্বত্য অঞ্চলেও দেখা দিয়েছে চরম দুর্ভোগ। তীব্র গরমে এবং অনাবৃষ্টিতে নাজেহাল অবস্থা জনজীবনে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ অনেকেই। এদিকে বৃষ্টির জন্য রোববার (২৮ এপ্রিল) সকাল ১০টায় রাঙামাটির কাপ্তাই নতুনবাজারে স্থানীয় বাসিন্দারা ঈদগা মাঠে ইস্তেখারা নামাজ আদায় করেছে। এসময় দুই রাকাত সালাতুল ইস্তেখারা নামাজ আদায় শেষে দু'হাত তুলে আল্লাহুর নিকট সর্বস্থরের লোকজন বৃষ্টির জন্য প্রার্থনা করেন। নামাজ আদায়ের পর অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন এবং সকল গুণা ক্ষমা করে রহমতের বৃষ্টির জন্য অজোরে চোখের জল ফেলেছেন।
এবিষয়ে কাপ্তাই নতুনবাজার ব্যবসায়ী ও বাইতুল ইল্লাহ শাহী জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক আব্দুল আলীম কালাম সাওদাগার জানান, কাপ্তাইয়ে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে বৃষ্টি ও শান্তি কামনায় ইস্তেকারা নামাজ আদায় করা হয়। এতে সর্বস্থরের সকল পেশার লোকজন নামাজে অংশগ্রহণ করেছে।
ইস্তেকারা নামাজ পড়ান কাপ্তাই নতুনবাজার বাইতুল ইল্লা শাহী জামে মসজিদের ইমাম শেখ আব্দুল্লাহ্ আল মামুন নূরী। তিনি জানান আমরা দু'হাত তুলে আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বৃষ্টি প্রার্থনা করেছি। এবং দেশের মঙ্গল কামনা করেছি। আল্লাহু অবশ্যই ক্ষমাশীল দয়ালু তিনি আমাদের দোয়া কবুল করবেন বলে জানান।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা