ক্যাম্পে অপরাধ জগতের পাঁচ রোহিঙ্গা আটক,দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার
অপরাদ জগতের আতুরঘর উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিয়মিত চলচে ধর্ষণ,অপহরণ, খুন,খারাবিসহ বিভিন্ন অপকর্ম কর্মকাণ্ড। ক্যাম্পে এসব অপকর্ম নিয়ন্ত্রণে দায়িত্বরত ১৪ এপিবিএনের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের টহল অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও নগদ টাকাসহ পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে।
আজ রোববার ভোর রাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।
আটকরা হল, উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২২) এবং একই ক্যাম্পের সি-২ ব্লকের মৃত আব্দুল জলিলের ছেলে দিল মোহাম্মদ (৩৫), সি-৭ ব্লকের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ খলিল (৩৪), সি-২ ব্লকের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ ইদ্রিছ (২৮) ও এ-৬ ব্লকের মৃত সাব্বির আহাম্মদের ছেলে মোহাম্মদুল্লাহ (২৫)।
এপিবিএন পুলিশ জানিয়েছে, আটকরা সকলেই রাখাইনের একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মির সক্রিয় সদস্য। এর মধ্যে আটক জোবায়ের এই সন্ত্রাসী গ্রুপের একজন কমান্ডার।
এডিআইজি ইকবাল বলেন, রোববার ভোর রাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের জনৈক ব্যক্তির বসত ঘরে কতিপয় লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে এমন খবরে এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে ১০/১২ জন লোক পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটকদের শরীর এবং বসত ঘরটি তল্লাশী করে পাওয়া যায় বিদেশি ৫ টি পিস্তল, দেশিয় তৈরী ২ টি বন্দুক ও ১৮ রাউন্ড গুলি।
এপিবিএন পুলিশের এ কর্মকর্তা বলেন, আটকরা রোহিঙ্গাদের একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এডিআইজি মোহাম্মদ ইকবাল।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার