ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৮-৪-২০২৪ দুপুর ৩:২৬

স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়।রোববার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো: সাইফুজ্জামান হিরো।  পরে র‌্যালি, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বিনামুল্যে চক্ষু পরীক্ষা, আলোচনা সভা, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরের জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা দায়রা জজ মো: সাইফুজ্জামান হিরোর সভাপতিত্বে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: জামাল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এ্যাড. এন্তাজুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল মজিদ আপেল, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জজ কোটের পাবলিক প্রসিকিউটর এ্যাড. শেখর কুমার রায়, সরকারী কৌসুলী এ্যাড. আলতাফুর রহমান খাঁন, ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসার মো: আবু বকর সিদ্দিক, বিচার প্রার্থীর মধ্যে মো: আবু সায়েদ, মোছা: রোকেয়া বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম। এর আগে অনুষ্ঠিত র‌্যালিতে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক অংশ নেন।
বিভিন্ন ক্যাটাগরী ও মানদন্ড বিশ্লেষনে এ বছর সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন এ্যাড. মাসুদা পারভীন ইভা। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো: সাইফুজ্জামান হিরোসহ অন্যান্য অতিথিবৃন্দ। জজ আদালত চত্ত¡রে ৬টি স্টল বসানো হয়। সেখানে লিগ্যাল এইড সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কে জানানো হয়। এছাড়াও দিনব্যাপী বিনামুল্যে রক্তের গ্রæপ নির্ণয়, রক্তদান কর্মসূচী ও বিনামুল্যে চক্ষু পরীক্ষা করা হয়। পরে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমএসএম / এমএসএম

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা