ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৪ দুপুর ৩:৫৭

‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ পালিত হয়। রবিবার সকাল ৯টায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে দিবসটির উদ্বোধন করেন নেত্রকোণা সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহমেদ, জেলা লিগ্যাল এইড অফিসার বেগম নওরীন মাহবুব, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা সিভিল সার্জন মো. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুনুর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট অসিত সরকার সজল, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) এ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাজহারুল ইসলাম খান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইফতেখার উদ্দিন মাসুদ।
পরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালত চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহমেদ, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা সিভিল সার্জন মো. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুনুর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট অসিত সরকার সজল, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) এ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাজহারুল ইসলাম খান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইফতেখার উদ্দিন মাসুদ, এ্যাডভোকেট এম নজরুল ইসলাম খান, স্বাবলম্বী মহিলা উন্নয়ন সমিতির কহিনুর বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ বেগম নওরীন মাহবুব।
আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও অসমর্থ বিচার প্রার্থীদের আইনি সহায়তা দিচ্ছে সরকার। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে। দেশের সাধারণ জনগণকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সব জেলার মতো নেত্রকোণা জেলা লিগ্যাল এইড কমিটি ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪’ পালন করেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ