ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নাগেশ^রীতে ২০ টাকায় চিকিৎসা পরামর্শ ও ঔষধ পেলো ৫ শতাধিক দরিদ্র পরিবার


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ২৮-৪-২০২৪ দুপুর ৩:৫৭

চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ। প্রচন্ড তাপদাহে বেড়ে গেছে জ¦র, সর্দি, ডায়েরিয়া ও হিট স্ট্রোকসহ নানাবিধ রোগ বালাই। এমন সময় বিভিন্ন রোগে আক্রান্ত দরিদ্র মা ও শিশুদের মাত্র বিশ টাকায় চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কুরে কুড়িগ্রামের সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফাইট আনটিল লাইট। ২৭ এপ্রিল,  শনিবার জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজে দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করে সংগঠনটি। এখানে ৫ শতাধিক দরিদ্র মা ও শিশুকে চিকিৎসা সেবা এবং প্রয়োজনিয় ওষুধ প্রদান করে তারা। এসময় প্রতিজন চিকিৎসা প্রত্যাশি প্রায় এক হাজার পাঁচশো টাকার সমপরিমান চিকিৎসা সেবা ও ওষুধ সুবিধা পান। দরিদ্র এ পরিবারগুলো জানান প্রত্যন্ত অব্জল থেকে জেলা কিংবা উপজেলা শহরে ভালো কোনো ডাক্তার দেখাতে গেলে ঔষধপত্রসহ সবমিলে খরচ হয় কমপক্ষে ২ থেকে ৩ হাজার টাকা। আর এখানে মাত্র ২০টাকায় দেড় হাজার টাকার সেবা পেয়ে খুশি চিকিৎসা গ্রহীতারা। 
হাজীপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী জোহরা বেগম জানান, তারা গরিব মানুষ। অসুস্থ হলে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর মতো সামর্থ্য তাদের নেই। অথচ ফুলের মাধ্যমে মাত্র ২০টাকায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শসহ ঔষধ পেয়েছেন তারা। শরিফা বেগম নামের এরকজন নারী জানান, তার শরির ও হাত পা ঝিনঝিন করে, শরির প্রচন্ড দুর্বল, চোখেও ঝাঁপসা দেকেন তিনি। সংসারে আর্থিক অনটন লেগে থাকায় কখনও ডাক্তারের কাছে যাওয়ার সামর্থ্য হয়নি তার। তাই এখানে এসে মাত্র ২০ টাকায় চিকিৎসসেবা ও ঔষধসহ প্রায় ১ হাজার ৫শ টাকার সেবা পেয়ে এই নারী।
ফুল এর উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. ইাজমুল ইসলাম জানান, আমরা এখানে এসে দেখলাম যে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা নিয়ে তারা বেশ উদাসীন। তাদের এই স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য ফুল সংগঠনের এই কার্যক্রম প্রশংসনীয়।
ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, প্রন্তিক জনগোষ্ঠির মাঝে স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার লক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আমরা দীঘদিন থেকে মানুষের পাশে তাকার চেষ্টা করছি। এমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, মধুখালীতে বিএনপির ক্ষোভ

টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা