ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্যালট পেপারে ভুল প্রতীক, কসবা উপজেলার কুটি ইউপিনচেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৮-৪-২০২৪ দুপুর ৪:১৬
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট পেপারে ভুল প্রতীক থাকায় মাঝপথে স্থগিত হয়েছে চেয়ারম্যান পদে নির্বাচন। রোববার (২৮ এপ্রিল) দুপুরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার ‏হ্মণবাড়িয়ায় কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, কুটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরের দিকে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদ দেখতে পারেন ব্যালট পেপারে তার প্রতীক অটোরিকশার বদলে প্যাডেল চালিত তিন চাকার রিকশা প্রতীক দেওয়া হয়েছে। এনিয়ে তার ভোটাররা বিব্রত হচ্ছিলেন। দুপুর ১টার দিকে তিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ জানান। অভিযোগের বিষয়টি রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে অবহিত করেন। পরে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানায় কমিশন।এ বিষয়ে মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, ব্যালট পেপারে প্রতীক সংক্রান্ত সমস্যা হওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে কমিশন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে সবাইকে জানানো হবে।
কসবা উপজেলার এ ইউনিয়নে মোট ভোটার ৩৩ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৭৭৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৬৫৯ জন।
 
 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন