ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় গাছ থেকে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৪ বিকাল ৫:৯

 লালমনিরহাটের হাতীবান্ধায় আওয়ামী  লীগ নেতা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের স্বামী মোকছেদ আলীর (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
(২৮ এপ্রিল)রবিবার দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারাজ সংলগ্ন ময়নারচর এলাকার একটি গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তবে কি কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন তা এখনো জানা যায়নি।
নিহত মোকছেদ আলী উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হামিদা বেগমের স্বামী। এ বিষয়ে গড্ডিমারী ইউপি সদস্য জাকির হোসেন বলেন, রবিবার দুপুরে গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারাজ সংলগ্ন ময়নার চর এলাকার একটি ভুট্টা ক্ষেতে এক কৃষক পানি দিচ্ছিলেন। তিনি ভুট্টা ক্ষেতের পাশের একটি গাছে মোকছেদ আলীর মরদেহটি ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।তিনি আরও বলেন, এ সময় তার পরনে লুঙ্গি ও শার্ট ছিল। সেই লুঙ্গির ভাজ থেকে একটি বিষের বোতল ও শার্টের পকেট থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায়।এ বিষয়ে জানতে গড্ডিমারী ইউপির সংরক্ষিত সদস্য ও নিহতের স্ত্রী হামিদা বেগমের মোবাইলে একাধিকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তিস্তা ব্যারাজ দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তা সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন তা এখনো জানা যায়নি। এছাড়া এখন কিছু বলা যাচ্ছে না, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো কিছু জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এমএসএম / এমএসএম

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা