দৌলতখানে সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
"সুখে ভরবে আগামী দিন,পেনশন এখন সার্বজনীন" এই স্লোগান সামনে রেখে ভোলার দৌলতখানে সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষে দৌলতখান উপজেলা সন্মেলন কক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় দৌলতখান উপজেলা প্রশাসনের আয়োজনে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ কায়সার খসরু।
সভায় পেনশন স্কিমের চারটি ধাপ প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিম সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে মাঠ পর্যায়ে জনসচেতনা সৃস্টির লক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার( ভূমি) মুন্নি ইসলামের সঞ্চালনায় অবহিতকরণ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান, মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু, থানা অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেল, দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহবায়ক ওয়াজেদ কবির, অধ্যক্ষ জাবির হাচনায়ীন জাকির, ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ব্যাংক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ঈমামবৃন্দ,শ্রমিক নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এমএসএম / এমএসএম
ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই
উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা
বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
Link Copied