ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের গাছ কাটল দুর্বৃত্তরা


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৯-৪-২০২৪ দুপুর ২:৪০

ঢাকার ধামরাইয়ে সাংবাদিক পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে উপজেলার বড় চন্দ্রাইল এলাকার মাইনুদ্দিন ও তার অনুসারিদের বিরুদ্ধে। সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি সহ পৈতৃক সম্পত্তিতে গাছ কেটে ফেলার অভিযোগে ধামরাই থানায় অভিযোগ করেছেন ওই সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার বড় চন্দ্রাইল মৌজার ৮০ শতাংশ জমি সাংবাদিক রেজাউর রহমান পৈতৃক সূত্রে মালিক হয়ে নামজারী ও জমাভাগ করে গাছ রোপণ করে ভোগ দখল করে আসছে। গত ২৪ এপ্রিল সকাল ৬:৩০ মিনিটে বড়চন্দ্রাইল এলাকার মাইনুদ্দিন অবৈধভাবে জমি দখলের চেষ্টা করেন। দখলের একপর্যায়ে একদিকে সাংবাদিক সদস্য ও তার পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে অন্যদিকে বিভিন্ন ধরনের কাঠগাছ কেটে  প্রায় ৫০,০০০/-টাকার ক্ষতি সাধন করেন।
ভুক্তভোগী সাংবাদিক রেজাউর রহমান দৈনিক সংবাদ পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। লিখিত অভিযোগে রেজাউর জানান, বিবাদী স্থানীয় বিচার শালিশ ও আইন আদালত মানে না বলে আমার ও আমার পরিবার কে হত্যার উদ্দেশ্যে হুমকী দেন। এই ভয়াবহ তাপদাহ সময় গাছ লাগানো জরুরি তখন সন্ত্রাসী কায়দায় কাঠগাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে।আমি ও আমার পরিবার হুমকির মুখে রয়েছি আমি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
বিবাদীর কেন প্রাণ নাশের হুমকি ও গাছ কেটেছে জানার জন্য  মুঠোফোনে চেষ্টা করিলে তাকে ফোনে পাওয়া যায় নি।
অত্র ওয়ার্ডের মেম্বার বোরহান উদ্দিনের কাছে ঘটনার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,বিবাদী মাইনুদ্দিন আমাদের অবহিত না করেই নিজের জমি দাবি করে এমন ঘটনা ঘটিয়েছে।
সবুজ আন্দোলন ধামরাই শাখার সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহীন বলেন ,বড় চন্দ্রাইল সাংবাদিকের জায়গার  গাছ কাটার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত গ্রেফতারের দাবি জানান। দেশ থেকে গাছ নিধনের কারনে আজ দেশে এত তাপদাহ,সকলের উচিত বৃক্ষ রোপন করা।
এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ূন সাংবাদিকদের বলেন, হুমকির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সঠিক ভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড