সুবর্ণচরে সর্বজনীন পেনশন মেলার উদ্ধোধন
নোয়াখালী সুবর্ণচরে ৫ দিন ব্যাপী সর্বজনীন পেনশন মেলা উদ্ধোধন করা হয়েছে। দেশের জনগণকে পেনশন কর্মসূচির প্রতি আগ্রহী করে তুলতে প্রথম ধাপে চট্রগ্রাম বিভাগের আওতায় নোয়াখালী সুবর্ণচরে চর জুবিলী ইউনিয়ন প্রাঙ্গণে ৫ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। এতে একাধিক স্টল অংশ নেয়। প্রথম দিনেই মানুষের ব্যাপক আগ্রহ দেখা গেছে।
২৯ এপ্রিল (সোমবার) বেলা ১২ টায় চরজুবিলী ইউনিয়ন পরিষদে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। চরজিবলীর চেয়ারম্যান সাইফুল্ল্যাহ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক সুবর্ণচর শাখার ম্যানেজার, চরজুবলী ইউনিয়ন পরিষদের সচিক মোঃ নাঈম, তথ্যসেবার পরিচালক মোঃ হানিফ, ইউপি সদস্য আখতার উদ্দিন শাহীন, ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত সহকারি রিয়াজ উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথিকে অনেকে করেন, আমার টাকা কি আমি পাব? আপনার টাকা আপনি সরকারকে দিচ্ছেন। আচ্ছা, সরকারি ব্যাংকে টাকা রাখলে কি মানুষ ফেরত পান? এসব প্রশ্নের উউত্তরে আল আমিন সরকার বলেন, আপনি টাকা ফেরত পেলে আপনার টাকা নিরাপদ। আপনার টাকা পেনশন কর্তৃপক্ষের কাছেও নিরাপদ। সরকারের কাছে এই টাকা থাকবে। এই টাকা নিরাপদ বিনিয়োগ করে যে লাভ হবে, সেই টাকা দিয়ে আপনাদেরকে পেনশন দেবে। অনেক “হায় হায়”কোম্পানি আছে। সেখানে লোভ দেখিয়ে টাকা নেওয়া হয়।’
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন। চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন স্কিম রয়েছে। এর মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য ‘প্রগতি’, স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা’, প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী’ ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ‘সমতা’ স্কিম নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা