সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে সেনাবাহিনীর প্র্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার সকালে তিনি আট দিনের সফরে রওয়ানা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর আট সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এসময় তিনি (সেনাপ্রধান) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী, সহকারী প্রতিরক্ষামন্ত্রী, তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, তুর্কি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ল্যান্ড ফোর্স কমান্ডার এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সাক্ষাৎকালে জেনারেল শফিউদ্দিন আহমেদ দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।
এ সময় তিনি তুরস্কের সামরিক জাদুঘর, ওয়ার কলেজ, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ও আর্মি এভিয়েশনসহ অন্যান্য ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন। এছাড়াও সফরকালে তিনি তুরস্কে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে মতবিনিময় করবেন।
আগামী ২৬ আগস্ট সেনাবাহিনী প্রধান শফিউদ্দিন আহমেদ দেশে ফিরবেন।
প্রীতি / প্রীতি
অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে
স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা