ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৯-৪-২০২৪ বিকাল ৫:১৮

তীব্র দাবদাহ থেকে বাঁচতে ও বৃষ্টির প্রার্থনায় সালাতুল ইসতিসকা নামাজ আদায় হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর তত্ত্বাবধানে এবং কেন্দ্রীয় মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খানের ইমামতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন প্রায় পাঁচশতাধিক মানুষ।নামাজে অংশগ্রহণকারী ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী লায়েক আল ইমরান বলেন, ‘গরমে আমারা অতিষ্ঠ কিন্তু এতে আমাদের কোন হাত নেই। শুধু মহান আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া। হাদিস মতে যখন তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় তখন আল্লাহর কাছে এ সালাত আদায় করে বৃষ্টি চাওয়া হয় তবে আল্লাহ চাইলে কবুল করতে পারেন। তাই এ নামাজে অংশগ্রহণ করা। সালাতুল ইসতিসকা নামাজ এবারের মতো প্রথম আদায় করলাম, যা খুব ভালো লাগছে।’কেন্দ্রীয় মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খান বলেন, ‘আমাদের রাসুল স. তীব্র খরা থেকে বাঁচতে যে শিক্ষা দিয়েছেন তা সালাতুল ইসতিসকা নামাজ। এই নামাজ আদায়ের জন্য আমাদের এখানে সমবেত হওয়া। আমারা যদি সঠিক ভাবে এ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারি তবে অবশ্য তিনি রহমতের বৃষ্টি দেবেন।’

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ