ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পাথরঘাটার ভূয়া সাংবাদিকরা আইনের ফাঁদে ধরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৪-২০২৪ রাত ১০:৯

বরগুনার পাথরঘাটা এলাকায় ফেসবুকে সাংবাদিকতার পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করাসহ নানাবিধ অপকর্মের সাথে যুক্ত হওয়ায় তিন সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে বরিশাল ডিজিটাল নিরাপত্তা কোর্টে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পরিদর্শক তদন্ত সাইফুজ্জামান।

মামলার আসামিরা হলেন- সংবাদ সম্মেলনকারী ভুক্তভোগী আসমা আক্তার, চরদুয়ানী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মজিবর রহমান, আজকের পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি ও অবৈধ অনলাইন পোর্টাল পাথরঘাটা নিউজের সম্পাদক ফেসবুক সাংবাদিক তারিকুল ইসলাম ওরফে জঙ্গি রাকিব, দৈনিক কালবেলার পাথরঘাটা প্রতিনিধি ফেসবুক সাংবাদিক আল আমিন ফোরকান, মোহনা টেলিভিশনের পাথরঘাটা প্রতিনিধি সুমন মোল্লা ও অলি উল্লাহ নামে এক যুবক।

জানা যায়, আল মামুন নামে এক প্রবাসী ভুক্তভোগী আসমার স্বামী মনিরকে সৌদি আরব নিয়ে যায়। এরপর থেকে আসমার সাথে মুঠোফোনে যোগাযোগ হয়। পরে মামুন দেশে এসে আসমাকে বিভিন্ন অনৈতিক কাজের প্রস্তাব দেয়। আসমা এ প্রস্তাবে রাজি না হওয়ায় তার স্বামী মনিরকে সৌদি আরবে মামুনের লোকজন জিম্মি করে নির্যাতন করে আসমাকে তালাক দিতে চাপ প্রয়োগ করে। পরে মামুন দেশে এসে সৌদি আরবে জিম্মি রাখা মনিরকে হত্যা করার ভয় দেখিয়ে আসমাকে এক মাস আটকে রেখে ধর্ষণ করে। পরবর্তীতে আসমাকে তালাক দিতে মনিরকে দেশে পাঠায় মামুন। মনির তার স্ত্রী আসমাকে তালাক না দেয়ায় বিভিন্ন জেলায় মনির ও আসমার বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করায় আল মামুন। এর একটি মামলায় গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হয় মনির। এতে অতিষ্ঠ হয়ে গত ৮ ফেব্রুয়ারি পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আসমা। এই সংবাদ সম্মেলনের জেরে সাংবাদিক সহ ছয় জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করান আল মামুন। সে সময় আরও বেশ কয়েকজন সাংবাদিককেও মামলার হুমকি দেয়।

এদিকে পাথরঘাটার ভূয়া ফেসবুক সাংবাদিকদের  বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আমলে নেয়ায় আদালতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন পাথরঘাটার সুশীল সমাজের উচ্চ পর্যায়ের ব্যাক্তিবর্গ। পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান জানান, চলতি মাসের চার তারিখে বরিশাল সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য আদালত কর্তৃক পাথরঘাটা থানায় প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত