ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২১ বিকাল ৫:২৮

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪২৩ জনের। এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছিল ৪৭১ জনের। বুধবার (১৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চারজন করে মৃত্যু হয়েছে খুলনা, যশোর ও কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে ঝিনাইদে দুজন, চুয়াডাঙ্গা ‍এবং বাগেরহাটে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ২০৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৭৮২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৮ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ২৫৫ জনের। মারা গেছেন ৭৩০ জন। সুস্থ হয়েছেন ২২ হাজার ২৮ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮০৪ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৫০৮ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৪২৬ জনের এবং মারা গেছেন ৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৩৫ জন।

২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২০ হাজার ৫৯৫ জনের। মোট মারা গেছেন ৪৩২ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৮৩ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ২০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৩৫ জনের। মোট মারা গেছেন ১০৮ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৮১০ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৫৭ জনের। মোট মারা গেছেন ৮৩ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭২ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬৯ জনের। মোট মারা গেছেন ২৪৬ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৯৯ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৯৭৬ জনের। মোট মারা গেছেন ৬৮৯ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৮৭ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৩২ জনের। মোট মারা গেছেন ১৮২ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৩০০ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৫৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৯২০ জন।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা