স্মার্ট বাংলাদেশ অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কারিগরি শিক্ষার প্রস্তুতি শীর্ষক কাপ্তাইয়ে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই এর আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে "স্মার্ট বাংলাদেশ অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কারিগরি শিক্ষার প্রতিশ্রুতি শীর্ষক" এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বিএসপিআই কাপ্তাই প্রাঙ্গনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই এর অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।
মুল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর কোর্স এক্রিডিটেশন এর বিশেষজ্ঞ ড. মোঃ শাহ আলম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি চট্টগ্রাম এর প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম খান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন চীফ ইনস্ট্রাক্টর প্রকৌশলী তারিকুল ইসলাম। সেমিনারে বিএসপিআই কাপ্তাই এর ইনস্ট্রাক্টর মোঃ ইকবাল হায়দার এবং বিউটি বিশ্বাস এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী মানিক বড়ুয়া, শফিকুল আলম প্রমুখ।
উক্ত সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে স্মার্ট বাংলাদেশ অর্জন এবং চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কারিগরি শিক্ষার প্রস্তুতির বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা এবং এই বিষয়ের উপর প্রজেক্ট এর মাধ্যমে বিভিন্ন কার্যক্রম প্রদর্শিত হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা