ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাড়াশে চলনমান তাপপ্রবাহে কৃষকদের পাশে কৃষি কর্মকর্তাগণ


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ৩০-৪-২০২৪ দুপুর ৩:৩৬

চলমান তাপপ্রবাহে কৃষকের পাশে রয়েছে  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কৃষি অফিস। কৃষি অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক গঠিত টিমের সদস্যরা বোরো ধানের মাঠে যাচ্ছেন। দিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ। এতে ফসল রক্ষার জন্য প্রয়োজনী পরামর্শ সহ  কৃষকরা উপকৃত হচ্ছেন পাচ্ছেন মনোবল।

তাড়াশ উপজেলার ঘরগ্রাম গ্রামের কৃষক আব্দুস সাত্তার জানান,প্রচন্ড তাহদহের মধ্যের জীবিকা নির্বাহের জন্য কৃষি কাজ চালিয়ে যাচ্ছি। এখন ভয় শুধু একটাই এই তাপমাত্রায় জমির ধান মরে যায় কিনা।

তাড়াশ পৌরসভার আসানবাড়ী গ্রামের কৃষক ফারুখ হোসেন বলেন, আমাদের জমির রোরো ধান পেকে গেছে এ সপ্তাহের মধ্যেই হয়তো কেটে ঘরে তুলতে পারবো। এত তাপমাত্রায় আমরা অনেকটা দুরচিন্তায় আছি। কৃষি অফিসারদের পরামর্শ অনুযায়ী প্রতিদিন সকাল সন্ধ্যায় জমিতে ঠান্ডা পানি দিচ্ছি।

সরেজমিনে উপজেলার সগুনা ইউনিয়নের দিঘিসগুনা মাঠে গিয়ে দেখাযায় তাড়াশ উপজেলা কৃষি অধিদপ্তরের ওই ব্লকে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকতা মোঃ তাজুল ইসলাম রোরধানের জমিতে কৃষকদের সাথে নিয়ে ঘুড়ে ঘুড়ে দেখছেন ও পরামর্শ দিচ্ছেন। এ সময় তার সাথে কথা বললে তিনি জানান, আমাদের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে আমারা সার্বক্ষনিক মাঠে থেকে কৃষকদের পরামর্শ ও মনোবল যোগাচ্ছি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার  তাড়াশ উপজেলা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম মঙ্গলবার দুপুর ১২ টা ৫০ মিনিটে জানান, এই মুহুর্তে তাড়াশ উপজেলায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে কিছু ক্ষন পরে আরো বৃদ্ধি পাবে বলে ধারনা করা যাচ্ছে। হয়তো ৪০ ডিগ্রি সেলসিয়াস ছেড়ে যাবে বলে ধারনা করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তাড়াশ  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন  বলেন, চলমান তাপপ্রবাহের হাত থেকে ফসল রক্ষায় আমরা আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দিয়ে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক একটি টিম গঠন করেছি। আমিসহ এ টিমের সদস্যরা ক্ষেতে গিয়ে  কৃষককে তাপপ্রবাহ মেকাবেলায় বিভিন্ন পারামর্শ দিচ্ছি। কৃষকরা সেভাবে কাজ করে ফসল রক্ষা করছেন। আমাদের সব ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা ব্লকে যাচ্ছেন। কৃষকের সমস্যা চিহ্নিত করে পরামর্শ দিচ্ছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা