উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন
“শেখ হাসিনার ইনোভেশন, ড্রেজিং করে নদী শাসন’’ এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লার হাট পয়েন্টে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। এ সময় উপস্থিত ছিলেন, পাউবোর খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) শফিকুল ইসলাম, পাউবোর দিনাজপুর জেলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ শওকত আলী, পাউবোর গাইবান্ধা জেলার নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মনিরুল ইসলাম, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, পাউবো গাইবান্ধা জেলার ড্রেজার অপারেশন বিভাগের বাস্তবায়নে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ডানতীরে ৩৯.৬০০ হতে ৪০.৪০০ কি. কি. পর্যন্ত ড্রেজিং করা হবে।
জানা যায়, নামাজের চর এলাকায় নদী ভাঙনের ফলে এখানকার ২’শ থেকে ৩’শ পরিবার হুমকির মুখে আছে। হুমকির মুখে পড়া গ্রাম গুলোর মধ্যে দক্ষিণ নামাজের চর, খেওয়ার চর ও সোনাপুর সহ আরও বেশ কয়েকটি গ্রাম। এছাড়া ভাঙ্গনে হুমকির মধ্যে রয়েছে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্র, নামাজের চর মহাবিদ্যালয়, নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জ (খেয়ার চর) বাজারসহ ফসলি জমি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied