অন্যায় থেকে বেঁচে থাকার দোয়া 'নাউজুবিল্লাহ'
মন্দ কাজ দেখলেই অনেকে বলে থাকেন নাউজুবিল্লাহি মিন জালিক বা সংক্ষেপে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ একটি দোয়া, যা অন্যায় কাজ থেকে হেফাজত করে। এ দোয়ার মাধ্যমে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। এর অর্থ হলো, ‘এই খারাপ বা অন্যায় কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।’
‘নাউজু’ শব্দের অর্থে ‘আমি আশ্রয় চাই’ বা ‘বিরত থাকতে চাই’। ‘বিল্লাহি’ অর্থ ‘আল্লাহর কাছে’। ‘মিন জালিক’ এই (খারাপ-মন্দ-অন্যায়-অপরাধ) থেকে। অর্থাৎ আমি এই খারাপ কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।
হাদিসে আছে, হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন যে রাসুলুল্লাহ (সা.) আশ্রয় প্রার্থনা করতেন অদৃষ্টের অনিষ্ট থেকে, দুঃখ পাওয়া থেকে, শত্রুদের আনন্দ থেকে এবং বালা-মুসিবতের কষ্ট থেকে। (বুখারি ও মুসলিম)
অন্যায়-মন্দ কাজ সংঘটিত হতে দেখলে বা নিজেরা এতে জড়িত হয়ে গেলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে ‘নাউজুবিল্লাহি মিন জালিক’ পড়ে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করা জরুরি।
খারাপ ও ইসলামবিরোধী কোনো কথা শুনলে, কাজ হতে দেখলে বা ভুলবশত নিজে করলে বা করতে শুরু করলে আল্লাহর কাছে মুক্তি বা আশ্রয় চাওয়ার জন্য এই দোয়া পড়তে হয়।
Israt / Israt
দৈনন্দিন জীবনে নবীজির অনুসরণ
ঈদে মিলাদুন্নবী উদযাপন শুরু হয়েছিল যেভাবে
পবিত্র ঈদে মিলাদুন্নবী ঈমান, মহব্বত ও কৃতজ্ঞতার মহিমান্বিত প্রকাশ!
যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়
কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক
হায়েজ চলাকালে ইবাদতের বিধি
হাসি নিয়ে কোরআনের শিক্ষা
ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়
সূর্যগ্রহণের সময় যেসব আমল করবেন
দাম জিগ্যেস না করে পণ্য কেনার বিধান
অক্সিজেন আল্লাহর এক অনন্য নিয়ামত