রাঙ্গুনিয়ার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পঞ্চাশোর্ধ বৃদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোস্তফা খাতুন (৫০)।
সোমবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গোচরা-হাজীপাড়া সড়কের হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোস্তফা খাতুন রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার মৃত আহমদ মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, মোস্তফা খাতুন মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফিরছিলেন। ফেরার পথে পোমরা ইউনিয়নের হাজীপাড়ার কাছাকাছি এলে ট্রাকের ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন রাত ৯টার দিকে নামাজের জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, " নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
এমএসএম / এমএসএম
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা
শালিখায় শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামেলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন
আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে
ঠাকুরগাঁওয়ে বিজিবি’র গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন
আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি
রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা