ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে তীব্র দাবদাহে স্যালাইন পানি নিয়ে সড়কে এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৩০-৪-২০২৪ বিকাল ৫:৪৬

আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, নাটোরের বড়াইগ্রামের তাপমাত্রা মঙ্গলবার দুপুর ১২টায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র তাপদাহে কর্মের সন্ধানে এবং অতি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের জন্য সুপেয় স্যালাইন পানি পানের সুযোগ সৃষ্টি করে দিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া শহরের প্রধান সড়কে নিজ হাতে সুপেয় স্যালাইন পানি পান করিয়ে দেন দাবদাহে পিপাসুদের। পরে দাবদাহকালীন সুপেয় স্যালাইন পানি বিতরণের উদ্বোধন করেন তিনি।
বিশিষ্ট চিকিৎসক ও স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পরামর্শ ও নির্দেশনায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই সুপেয় স্যালাইন পানি বিতরণ কার্যক্রমের আয়োজন করে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সৈকত হোসেন জানান, দাবদাহ চলাকালীন প্রতিদিন ৬০০ লিটার সুপেয়  স্যালাইন পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এতে পথচারী সহ কর্মে ও জরুরী কাজে বের হওয়া গড়ে ৩ হাজার মানুষ এ পানি পান করতে পারবে। সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, তীব্র এই গরমে ঘর থেকে বের হওয়া মানুষের স্বাস্থ্যের যতেœ এই সুপেয় স্যালাইন পানি পান করাটা জরুরি। তবে পিপাসুদের এক গøাস পানি একবারে নয়, আস্তে আস্তে পান করার পরামর্শ দিয়েছেন তিনি।
দাবদাহকালীন সুপেয় স্যালাইন পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা সহ স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ ও অন্যান্য সুধীজন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা