ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

তীব্র দাবদাহে খানসামায় বিদ্যুতের লুকোচুরি খেলা, যেন মরার উপর খাড়ার ঘা


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৩০-৪-২০২৪ বিকাল ৫:৪৯

গত দুই সপ্তাহ ধরে তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ। আকাশ ফেটে যেন ঝরছে আগুন। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এই তপ্তরোদে বাইরে তুলনামূলক কম বের হচ্ছেন সাধারণ মানুষ। সূর্যের প্রখর তাপে তীব্র গরমে নাজেহাল। কিন্তু অতিরিক্ত গরমে ঘরের ভেতরেও মিলছে না মুক্তি। আর এই তাপপ্রবাহের মধ্যেই বিদ্যুৎ এর লুকোচুরি যেন মরার উপর খাড়ার ঘা। বৈদ্যুতিক পাখা না চলায় গরমে আরও কষ্ট পেতে হচ্ছে দিনাজপুরের খানসামা উপজেলার বাসিন্দাদের। সারাদিনে তিন ঘণ্টাও মিলেছে না বিদ্যুৎ।

নিয়মিত বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন কৃষকরাও। সে কারণে সেচ পাম্পের মালিক ক্ষেতে পানিও দিতে পারছেন না। সেচের অভাবে শুকিয়ে যাচ্ছে ধানক্ষেত।মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনাজপুরে দুপুর ৩ টায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসে জলীয় বাষ্পের আদ্রতা ১৮%। বাতাসের গড় গতিবেগ ছিল ১২ কিলোমিটার/ঘন্টা।

তীব্র গরমের এই সময়ে দফায়-দফায় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন উপজেলার অনেকেই। তারা বলছেন, একদিকে গরম, অন্যদিকে চলছে বিদ্যুতের লুকোচুরি খেলা। এ কারণে সাধারণ মানুষ ঘরেও টিকতে পারছেন না।উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা জানান, তীব্র গরমে কোথাও গিয়ে শান্তি নাই। বাইরে রোদের ফলে একটু ঘরে থাকবো কিন্তু বিদ্যুতের যে যাওয়া-আসা এতে আরো বেশি ভোগান্তিতে পড়েছি আমরা। বর্তমানে আমরা নিরুপায়।

বাসুলী গ্রামের আঃ মজিদ বলেন, সন্তানের নিয়ে বেশি টেনশনে আছি। সন্ধ্যায় বিদ্যুৎ গেলে আর খবর নাই এছাড়া বিদ্যালয়ে পাঠালে গরমে অস্থির। তাদের লেখাপড়া কোন দিকে যাচ্ছে এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছি আমিসহ আরো অভিভাবকগণ।

বিদ্যুতের যাওয়া আসা নিয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর খানসামা সাব জোনাল অফিসের এজিএম মো. ইখতিয়ার আহমেদের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। এরপর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হাবিবুর রহমান বলেন, চাহিদার তুলনায় উৎপাদন কম থাকার কারণেই লোডশেডিং হচ্ছে। তবে দাবদাহ কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি। বোরো ধান চাষের অঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়া সব জায়গায় সমানভাবে লোডশেডিং হচ্ছে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন