ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন পূর্বধলা সড়ক পরিবহণ শাখার উদ্যোগে মহান মে দিবস পালিত


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১-৫-২০২৪ বিকাল ৭:৩৫

 “দুনিয়ার মজদুর এক হও, এক হও” এই স্লোগানকে সামনে রেখে শ্রমিকের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলায় বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং ২৫৭৪ এর অন্তর্ভুক্ত পূর্বধলা সড়ক পরিবহণ শাখার আয়োজনে র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় একটি র‌্যালী উপজেলার বোডের বাজারে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক প্রদক্ষিণ শেষে বোডের বাজারস্থ নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং ২৫৭৪ এর অন্তর্ভুক্ত পূর্বধলা সড়ক পরিবহণ শাখা কার্যালয়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বধলা সড়ক পরিবহণ শাখার সভাপতি কায়কোবাদ খোকন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান নয়ন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, পূ্র্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, উপজেলা আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন মটরযান কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং ২৫৭৪ এর অন্তর্ভুক্ত পূর্বধলা সড়ক পরিবহণ শাখার সহ-সভাপতি চঞ্চল হাজী, আমীর আলী উজ্জ্বল, মোঃ সুহেল মিয়া প্রমুখ।

এমএসএম / এমএসএম

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।