ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যার মূল আসামি গ্রেফতার


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১-৫-২০২৪ বিকাল ৭:৩৮
কুমিল্লায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতার আসামির নাম মফিজুল ইসলাম মফু। সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলাপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
 
গ্রেফতারের পর আসামি মফিজুল ধর্ষণ শেষে শিশুকে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।
 
১ মে বুধবার বেলা ১১টায় র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ এর পরিচালক, অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।
 
তিনি জানান, ২৯ এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলাপাড়া এলাকায় আফরিন সুলতানা ঝুমুর নামে ৯ বছরের একটি শিশুকে ধানের জমিতে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়।
 
ঘটনার পর থেকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে র‌্যাব-১১ এর একটি দল ৩০ এপ্রিল মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার শাহারাস্তি থানাধীন ফেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মফিজুল ইসলাম প্রকাশে মফুকে গ্রেফতার করে।
 
পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য আসামিকে সদর দক্ষিণ থানায় সপোর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত