রাঙ্গুনিয়ায় অটোরিকশা শ্রমিক ইউনিয়নের মে দিবস র্যালি
চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় অটোরিকশা অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন (২০১৪) এর উদ্যোগে মহান মে দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে র্যালিটি রোয়াজারহাট থেকে শুরু করে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে রাঙ্গুনিয়া ক্লাবস্থ সংগঠন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আজিম মনু।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা যুব লীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। সাধারণ সম্পাদক জফুর হাজী এর সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, অর্থ সম্পাদক মো. এনাম, সদস্য মোহাম্মদ হারুন, মো. মনছুর, রেজাউল করিম, মো. নাঈম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বদিউল খায়ের লিটন চৌধুরী জানান, শ্রমিকরা সুন্দর জীবনের স্বপ্ন দেখে হাড় ভাঙা পরিশ্রম করে যায়। কিন্তু তাদের সে শ্রমের সঠিক মূল্যায়ন না হওয়ায় স্বপ্ন পূরণ হয় না। তাই শ্রমিকদের সঠিক মূল্যায়ন যেনো হয় এবং যেনো ন্যায্য অধিকার পায় সেটা যেনো নিশ্চিত করা হয়।"
এমএসএম / এমএসএম
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা
শালিখায় শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামেলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন
আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে
ঠাকুরগাঁওয়ে বিজিবি’র গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন
আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি
রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক
Link Copied