ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে পরিচ্ছন্ন ক্যাম্পাস দিবস পালিত


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১-৫-২০২৪ বিকাল ৭:৫৫

ইবিতে পরিচ্ছন্ন ক্যাম্পাস দিবস পালিত হয়েছে।'বিশুদ্ধ বায়ু-দীর্ঘ আয়ু-উজ্জ্বল ভবিষ্যৎ'এই স্লোগানকে সামনে নিয়ে দিবসটি পালন করা হয়।সরকারের এপিএ'র কর্মসূচি হিসেবে গত ৩০ এপ্রিল বেলা সোয়া ১১টার দিকে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস’ নামে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে থেকে র‌্যালি করে অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চে এসে শেষ হয়।কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমীন আরা সাথী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরীনা বিথী, রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, এপিএ বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা, রোভার ও বিএনসিসির সদস্যরা ছিলেন।তথ্য সূত্রে জানা গেছে, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়। এপ্রিলের মধ্যেই এ ধরণের একটি কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল। মঙ্গলবার (৩০ এপ্রিল) টার্গেট পূরণের শেষ দিন। কার্যক্রম পরিচালনার পর তথ্য আপডেট করলে এপিএ স্কোরে সেটি যুক্ত হবে।এপিএ সংশ্লিষ্ট কর্মকর্তা চন্দন দাস বলেন, পরিচ্ছন্নতা অভিযান একটি চলমান প্রক্রিয়া। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এবং কার্যক্রম তড়ান্বিত করতে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তীব্র গরমের কারণে আমরা শিক্ষার্থীদের যুক্ত করিনি। এছাড়া আমবাগান এলাকায় চারটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। জুনের পরে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন বিভাগ ও সামজিক সংগঠনগুলোকে জানানোর একটি পরিকল্পনা রয়েছে।উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এপিএ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু করলাম। এটা অলরেডি কন্টিনিউয়াস আছে। বিশ্ববিদ্যালয়ের সকলকে উদ্বুব্দ করার জন্য এই কার্যক্রম করেছি। শুধু'শরীরের নয়, মনের ময়লাও যেন আমরা পরিষ্কার করি' এই আহ্বান সবার প্রতি থাকবে।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ